পানিহাটিতে CESC বিল্ডিংয়ে আগুন, ঘটনাস্থলে দমকলের ৭টি ইঞ্জিন, প্রবল চাঞ্চল্য এলাকায়


পানিহাটিতে CESC-র বহুতল ভবনে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়াল। রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে পানিহাটির ধানকল মোড় সংলগ্ন এলাকায়। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। দমকলের একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

স্থানীয় সূত্রে খবর, রবিবার দুপুরে আচমকাই ওই বিল্ডিংয়ে আগুন দেখতে পান স্থানীয়রা। মুহূর্তের মধ্যে ওই আগুন বিল্ডিংয়ের অন্যত্র ছড়িয়ে পড়ে বলে জানা গিয়েছে। স্থানীয়দের মারফৎ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৭টি ইঞ্জিন। তৎপরতার সঙ্গে আগুন নেভানোর কাজ শুরু করে দমকল। দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়।

প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, CESC-র ওই ভবনের একটি ট্রান্সফরমারে বিস্ফোরণের কারণেই আগুন লেগে থাকতে পারে। তবে, আগুন লাগার প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। আগুন এখনও সম্পূর্ণ ভাবে নিয়ন্ত্রণে আসেনি। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে দমকল।

এই অগ্নিকাণ্ডে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসার পরেই ক্ষয়ক্ষতির পরিমাণ এবং অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে দমকল।

Post a Comment

Previous Post Next Post