ভয়াবহ হানা। এলপিজি ভরা ট্যাঙ্কারে আচম্বিতে আক্রমণ হল হরমুজ প্রণালীতে। সেই জলযানে ছিলেন ২৮ ভারতীয় নাবিক। শুক্রবার হরমুজ প্রণালী পার করছিল একটি মোজাম্বিকের পতাকাবাহী ট্যঙ্কারয ‘দিশা’ নামে ওই LPG ট্যাঙ্কারটিতে ছিলেন ২৮ জন ভারতীয় ক্রু। তবে স্বস্তির খবর, সকলেই নিরাপদে রয়েছেন। তেহরানের ভারতীয় দূতাবাস সূত্রে এমনটাই দাবি। ঘটনার পরই ইরানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ শুরু করেছে ভারতীয় দূতাবাস। জাহাজ এবং ভারতীয় ক্রু সদস্যদের পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। ঠিক কী কারণে জাহাজটিতে হামলা হল, কারা এই হামলার পিছনে রয়েছে, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে। তবে স্বস্তির খবর এটাই যে, হামলার পর জাহাজে থাকা ২৮ জন ভারতীয় নাগরিকই নিরাপদে আছেন। এই ঘটনা ফের একবার হরমুজ দিয়ে চলাফেরা করা জলযানগুলির নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিল।