ভোররাতে ক্যামাক স্ট্রিটের TMC অফিসে ঢুকে ভাঙচুর, ‘বিজেপির গুন্ডাদের’ তাণ্ডব বলে অভিযোগ অভিষেকের



ফের আলোচনার কেন্দ্রে ক্যামাক স্ট্রিটের তৃণমূল দপ্তর। বৃহস্পতিবার ভোররাতে ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ঢুকে এক দল দুষ্কৃতীর বিরুদ্ধে ভাঙচুর চালানোর অভিযোগ। মারধর করা হয়েছে সে সময়ে অফিসে উপস্থিত থাকা কর্মীদেরও বলে দাবি তৃণমূলের। এই ঘটনায় সোশ্যাল মিডিয়ায় সরব অভিষেক বন্দ্যোপাধ্যায়। সিসিটিভি ফুটেজ প্রকাশ করে তাঁর অভিযোগ, ‘অস্ত্রশস্ত্রে সজ্জিত বিজেপির গুন্ডারা’ হামলা চালিয়েছে। পুলিশে অভিযোগ জানানো হলেও তারা সময় মতো আসেননি বলে অভিযোগ তৃণমূল সাংসদের। অবিলম্বে দোষীদের গ্রেপ্তারির দাবি জানিয়েছেন তিনি। পাল্টা বিজেপি এই দাবি সম্পূর্ণ উড়িয়ে দিয়েছে। যদিও বিজেপি নেতা সজল ঘোষের দাবি, ‘বিজেপির এতে যুক্ত নন, এ সবই সাজানো ঘটনা।’

Post a Comment

Previous Post Next Post