সাউথ সিটি মল সংলগ্ন অভিজাত আবাসনে অগ্নিকাণ্ড। টাওয়ার টু-র ২৭ তলায় লেগেছে আগুন। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ৮টি ইঞ্জিন। আগুন আপাতত নিয়ন্ত্রণে, জানিয়েছে দমকল। সাউথ সিটির ২৭ তলায় আগুন লাগার পর সাউথ সিটি কমপ্লেক্সের অগ্নি নির্বাপন ব্যবস্থা কাজে লাগানো হয়। এরপর দ্রুত গতিতে দমকলের ৮টি ইঞ্জিন এবং পুলিশও আসে এলাকায়। থানীয় ভাবে জানা গিয়েছে সকাল ৮.৩০ মিনিটে এই আগুন লাগে। নিরাপত্তারক্ষীরাই এগিয়ে যায় সেখানে। দমকলের তরফে জানান হয়েছে, এই খবর পাওয়ার পর তাদের কাছে চ্যালেঞ্জ ছিল এই বহুতলের বাসিন্দাদের নিরাপদে নামিয়ে আনা। ২৭ তলায় আগুন লাগায় সেই অবধি পৌঁছনোও চ্যালেঞ্জ ছিল। আগুন যাতে আর কোথাও ছড়িয়ে না পড়ে সেইদিকেও জোর দেওয়া হয়।