আবারও চন্দননগর পুলিশ কমিশনারেটের বড় সাফল্য,রাতের অন্ধকারে পরিত্যক্ত হিন্দমোটর কারখানা চত্বর থেকে ৫টি ব্যাগসহ বিপুল পরিমাণে মাদক হস্তান্তরের সময় ৪ যুবক গ্রেফতার!
ঘটনাস্থলে চন্দননগর পুলিশ কমিশনারেটের পদস্থ কর্তারা।ঘটনার খবর পেয়েই হাজির হন এ সি পি ৩ সুকান্ত হাজরা ও আই সি উত্তরপাড়া।গোটা এলাকা পুলিশ ঘিরে নেয়।
একদা সন্ধ্যা নামলেই অপরাধ জগৎ এর মুক্তাঞ্চল হয়ে উঠতো এই পরিত্যক্ত হিন্দ মোটর কারখানা চত্বর,গত বছর এই জায়গায় এক নাবালিকাকে নির্যাতনের ঘটনা ঘটে এই জায়গায়।
আর সেই জায়গা থেকেই বিপুল পরিমাণে মাদক সহ এই চার জন যুবককে গ্রেফতারের ঘটনায় পুলিশের সাফল্য দেখছে শাসক দল।
অন্যদিকে রাজ্য সরকারের ঘোষিত মাদক বিরোধী জিরো টলারেন্স নীতি যখন কার্যকর হচ্ছে তার পরেও কীভাবে এই বিপুল পরিমাণে মাদক পাচার হচ্ছিল সেই নিয়ে বিরোধীরা প্রশ্ন তুলছে?
যদিও এই বিষয় চন্দননগর কমিশনারেটের এক কর্তা জানান নিঃসন্দেহে এটা চন্দননগর পুলিশ কমিশনারেটের বড় সাফল্য,গোপন সূত্রে খবর পেয়ে সাদা পোশাকের পুলিশ এই চার জনকে প্রথমে আটক করে পরে তল্লাশি করে ৫ টি ব্যাগ সহ বিপুল মাদক উদ্ধার হয়।আগামী সময়ে বিস্তারিত সামনে আসবে।