সাত সকালেই মা ফ্লাইওভারে ভয়াবহ পথ দুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা চালকের



সাত সকালেই মা ফ্লাইওভারে ভয়াবহ পথ দুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা চালকের

কলকাতা: শনিবার সাত সকালেই কলকাতার ব্যস্ততম মা ফ্লাইওভারে ঘটে গেল পথ দুর্ঘটনা। ধর্মতলা থেকে চিংড়িঘাটার দিকে যাওয়ার লেনে একটি ট্রাভেলসের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে।

জানা গেছে, গাড়িটি হাওড়া স্টেশনে যাত্রীদের ড্রপ করে ফিরছিল। সেই সময় চালকের ফোনে কল আসে। ফোন ধরার জন্য তিনি গাড়িটি ফ্লাইওভারের বাঁ দিকে দাঁড় করান। তখনই পেছন থেকে দ্রুত গতিতে আসা একটি গাড়ি সজোরে ধাক্কা মারে ওই দাঁড়িয়ে থাকা গাড়িটিকে।

ধাক্কার তীব্রতায় গাড়িটির পেছনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং সামনের অংশ গিয়ে ধাক্কা মারে ফ্লাইওভারের ডিভাইডার ওয়ালে। দুর্ঘটনার পর গাড়ির কাঁচ, যন্ত্রাংশ ভেঙে ছড়িয়ে পড়ে রাস্তায়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ট্রাফিক পুলিশ ও পিসিআর ভ্যান। রেকার ভ্যান দিয়ে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে সরিয়ে নিয়ে যাওয়া হয়।
 সূত্রের খবর, গাড়িতে কোনও যাত্রী না থাকায় বড়সড় হতাহতের ঘটনা এড়ানো গেছে। চালক সুস্থ আছেন। দুর্ঘটনার জেরে কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হলেও বর্তমানে মা ফ্লাইওভারে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

Post a Comment

Previous Post Next Post