দুর্গাপুজোয় বড় কোনও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা নেই।



নিজস্ব প্রতিনিধি: দুর্গাপুজোয় বড় কোনও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা নেই। পুজোর সময় বঙ্গোপসাগরে নতুন করে কোনও সাইক্লোন বা ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার সম্ভাবনাও নেই বলে জানাল আলিপুর আবহাওয়া দফতর। তবে পুজোর দিনগুলিতে মাঝেমধ্যে আকাশ মেঘলা থাকতে পারে। আবহাওয়ার সাময়িক পরিবর্তন হলেও ঘূর্ণিঝড় নিয়ে আপাতত উদ্বেগের কোনও কারণ নেই বলেই আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে।
আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা রাজেন্দ্র কুমার এবং হাবিবুর রহমান বিশ্বাসের বক্তব্য অনুযায়ী, দুর্গাপুজোয় ঘূর্ণিঝড়ের আশঙ্কা না থাকায় পুজোর প্রস্তুতি ও উৎসবকে ঘিরে স্বস্তির খবর মিলেছে। তবে আবহাওয়ার সর্বশেষ পূর্বাভাসের দিকে নজর রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।

Post a Comment

Previous Post Next Post