নভেম্বরে পুরভোট, এই মাসেই প্রার্থী ঘোষণা বিজেপির, কে কে প্রার্থী? বড় চমক?


নভেম্বরে কলকাতা ও হাওড়া পুরসভায় নির্বাচন, এই মাসেই প্রার্থী ঘোষণা বিজেপির । পুর নির্বাচন নিয়ে দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করতে আজ রাতেই শহরে আসছেন  বিজেপির জাতীয় সাধারণ  সম্পাদক সুনীল বনশল। বৈঠকে চূড়ান্ত হবে বিজেপির প্রার্থী তালিকা। কারা প্রার্থী হবেন বিজেপির ? সেই নিয়েই তুঙ্গে জল্পনা। তবে সূত্রের খবর বলছে, তৃণমূলের বেশ কিছু কাউন্সিলর যোগাযোগ রাখছেন বিজেপির সঙ্গে। সেই সংখ্যাটা ২০ বা তার আশেপাশে। তাহলে কি পুরভোটে বিজেপি প্রার্থী হতে পারেন তাঁরা ? ২০ জনের বেশি তৃণমূল কাউন্সিলর যোগাযোগ রাখছে বিজেপির সঙ্গে, সূত্রের খবর ।
বাকি পুরসভার ভোট হতে পারে ফেব্রুয়ারিতে বলে সূত্রের খবর। কালীপুজোর মধ্যেই ১০টি সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি পদে পরিবর্তন হতে পারে বলে জানা গিয়েছে । তার মধ্যে রয়েছে উত্তরবঙ্গের ৩টি, রাঢ়বঙ্গের ৩টি ও দক্ষিণ ২৪ পরগনার ৪টি সাংগঠনিক জেলা। নভেম্বরে পুরভোটের পর কলকাতা উত্তর ও দক্ষিণ কলকাতার সাংগঠনিক জেলায় বিজেপির সভাপতি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। 

Post a Comment

Previous Post Next Post