১১২ নম্বরে ফোন করলেই মিলবে জরুরি পরিষেবা: মুখ্যমন্ত্রী



রাজ্যের পুলিশি পরিকাঠামো ঢেলে সাজাতে বড় উদ্যোগ। শনিবার ব্রিগেডে কলকাতা পুলিশের একটি অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখান থেকে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের তৎপরতা বাড়াতে একাধিক পদক্ষেপের কথা তিনি জানিয়েছেন। রাজ্য সরকারের তরফে ৪৫০টি গাড়ি ও ৪৫০টি মোটরবাইক দেওয়া হয়েছে পুলিশকে। এ দিন মুখ্যমন্ত্রী বলেন, ‘১০০ ডায়াল করলে পুলিশি সহায়তা মিলত না। এখন থেকে ১১২ নম্বরে ফোন করলেই মিলবে জরুরি পরিষেবা। ২০ হাজার পুলিশকে বর্ষা থেকে বাঁচার সামগ্রী দিয়েছি।’ তিনি আরও বলেন, ‘পুলিশের সমস্যা বুঝতে পদক্ষেপ করেছি। পুলিশের গায়ে হাত দিলে কঠোর পদক্ষেপ করা হবে।’

Post a Comment

Previous Post Next Post