যন্তর মন্তরের কাছে কেরালা হাউসের কাছ থেকে শনিবার আটক করা হয়েছে কেরালার প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকে। সূত্রের খবর, অন্যান্য বিক্ষোভকারীদের সঙ্গেই তাঁকে আটক করে পুলিশ। বর্তমানে তাঁদের সকলকে ছত্রশাল স্টেডিয়াম চত্বরে রাখা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে রাজধানীতে রাজনৈতিক উত্তাপ চরমে।