নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দুর্গাপুজোর আনন্দে মেতে উঠেছে কলকাতা। মহানবমীতে দর্শনার্থীদের ভিড়ে জমজমাট ত্রিধারা সর্বজনীন দুর্গাপুজো। নজরকাড়া মণ্ডপসজ্জা, আলোর ঝলকানি এবং দেবী দুর্গার মনোমুগ্ধকর প্রতিমা দেখতে ভিড় জমিয়েছেন অসংখ্য মানুষ।
মণ্ডপের আকর্ষণীয় সাজসজ্জা দর্শনার্থীদের বিশেষভাবে নজর কাড়ছে। পরিবারের সদস্যদের সঙ্গে প্রতিমা দর্শনের পাশাপাশি ছবি ও ভিডিও ক্যামেরাবন্দি করতেও ব্যস্ত দেখা যায় অনেককে। ভিড় সামলাতে এবং দর্শনার্থীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে তৎপর থাকতে দেখা যায় পুলিশকর্মীদেরও।
সব মিলিয়ে মহানবমীতে ত্রিধারা সর্বজনীন দুর্গাপুজোয় দর্শনার্থীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।