দুর্গাপুজোর শেষে দশমী থেকে শুরু হয়েছে প্রতিমা নিরঞ্জন পর্ব। আজ বৃহস্পতিবারও চলবে বিসর্জন প্রক্রিয়া। ২৪ অক্টোবরের মধ্যে সমস্ত প্রতিমা বিসর্জনের নির্দেশ দেওয়া হয়েছে। সেই কারণে শহরের ২৭টি ঘাটে বিশেষ ব্যবস্থাও করা হয়েছে। তবে শুধু শহর কলকাতা নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তেও চলবে এই বিসর্জন পর্ব।