জুলাই মাসে ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড পূর্বাভাস দিয়েছিল যে ভারতের অর্থনীতি বৃদ্ধি পাবে ৬.৪ শতাংশ। আর এবার সেই বৃদ্ধির পরিমাণ বাড়িয়ে ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ডের পূর্বাভাস চলতি অর্থবর্ষে বৃদ্ধি হবে ৭ শতাংশ। কোন সূত্রে অর্থনীতির বৃদ্ধির পরিমাণ বেড়ে হবে ৭ শতাংশ? ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ডের পূর্বাভাস বলছে, ভারতের অর্থনীতির দূরন্ত গতি প্রত্যাশাকে ছাপিয়ে গিয়েছে। আর তার পিছনে রয়েছে স্থিতিশীল অভ্যন্তরীণ চাহিদা ও পরিষেবা খাতের শক্তপোক্ত কিছু কার্যক্রম।
যদিও ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ডের এই পূর্বাভাস দেওয়ার এক সপ্তাহ আগেই ভারতের রিজার্ভ ব্যাঙ্ক (Reserve Bank Of India) একই ধরনের পূর্বাভাস দিয়েছিল। রিজার্ভ ব্যাঙ্কের পূর্বাভাস ৭.১ শতাংশ বৃদ্ধি পাবে ভারতের অর্থনীতি। আর তারপরই পূর্বাভাস ঘোষণা করল ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড।
ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড তাদের শেষতম ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুকের রিপোর্টে বলেছে, "সংশোধনের মাধ্যমে ভারত বিশ্ব অর্থনীতিতে স্বতন্ত্র একটা জায়গা দখল করেছে। এর মাধ্যমে ভারতের স্থিতিশীল গতি ও শক্তিশালী বৃদ্ধির যে সম্ভাবনা, সেটা বৃদ্ধির একটা প্রমাণ পাওয়া যায়। এর পিছনে রয়েছে ভারতের অনুকূল জনসংখ্যা, ক্রমবর্ধমান বিরাট বাজার ও ক্রমাগত পরিকাঠামো গত সংস্কার।
এ ছাড়াও ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড আগামী অর্থবর্ষের জন্যও ভারতের বৃদ্ধির হার ধরেছে ৭ শতাংশ। অথচ জুলাই মাসের তথ্য অনুযায়ী এই বৃদ্ধির হার ৬.৭ শতাংশ অনুমান করা হয়েছিল। যদিও, আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধ ও রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলার ফলে একটা ভূ-রাজনৈতিক অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তার পরও এই সংশোধন করেছে ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড।