নির্বাচিত UPI লেনদেনে মার্চেন্ট ডিসকাউন্ট রেট বা MDR চালুর সিদ্ধান্ত পিছিয়ে দিয়েছে NPCI। মঙ্গলবার, ১৩ অক্টোবর এই ঘোষণা করা হয়েছে।
NPCI জানিয়েছে, দীপাবলির ঠিক পরেই নতুন চার্জ চালু হবে। কবে থেকে কার্যকর হবে, তা এখনও জানানো না হলেও পরবর্তীতে আলাদা করে জানানো হবে।আগে এই চার্জ ১৫ অক্টোবর থেকে চালু হওয়ার কথা ছিল। উৎসবের মরসুমে বিভ্রান্তি এড়াতেই তা পিছিয়ে দেওয়া হয়েছে।