জনগণনার জন্য পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা। সম্ভাব্য পরীক্ষা শুরুর দিন ২ মার্চ, ২০২৭। পরীক্ষা চলবে ১৬ মার্চ পর্যন্ত। ঠিক তার দু’দিন পর থেকে শুরু হতে পারে উচ্চমাধ্যমিক। অর্থাৎ ১৯ মার্চ থেকে পরীক্ষা শুরু হতে পারে। সে ক্ষেত্রে ১২ এপ্রিল পর্যন্ত পরীক্ষা চলার সম্ভাবনা রয়েছে। তবে এটাই চূড়ান্ত নয় বলে জানান শিক্ষামন্ত্রী দীপক বর্মন। জানান, জোড়া পরীক্ষার নির্ঘণ্ট পাঠানো হচ্ছে নবান্নে।