সিটংয়ে হানিমুনে গিয়ে বার্বিকিউয়ের আগুনে ঝলসে গিয়েছিলেন, দু’মাসের লড়াই থামল নিকিতার




মধুচন্দ্রিমায় সিটংয়ে গিয়ে বার্বিকিউয়ের সময়ে ভয়াবহ দুর্ঘটনা। দু’মাসের লড়াই থামল নিকিতা সাহার। বৃহস্পতিবার ভোর ৪টেয় কলকাতার এক বেসরকারি হাসপাতালে মৃত্যু হলো তাঁর।
গত ১৩ সেপ্টেম্বরের ঘটনা। সিটংয়ে মধুচন্দ্রিমায় গিয়ে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন উত্তর দিনাজপুরের চোপড়ার বাসিন্দা নিকিতা সাহা। হোমস্টেতে রাতে বার্বিকিউ করার সময়ে হঠাৎই আগুন লেগে যায়।
নিকিতার শরীরের প্রায় ৬০ শতাংশ পুড়ে গিয়েছিল। প্রথমে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তাঁকে। পরে কলকাতা নিয়ে আসা হয়। ৬৮ দিন ধরে হাসপাতালে লড়াই করেছেন নিকিতা।পরিবার সূত্রে জানা গিয়েছে, এমআর বাঙুরে চিকিৎসা চলাকালীন নিকিতার শারীরিক অবস্থার অবনতি হলে চারদিন আগে তাঁকে নিকটবর্তী এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার ভোরে সেই লড়াই-ই থামল।

Post a Comment

Previous Post Next Post