এজেসি বোস রোড ধরে জিরাট আইল্যান্ডের দিক থেকে বিদ্যাসাগর সেতুর দিকে আসা পশ্চিমমুখী গাড়িগুলিকে টার্ফ ভিউ থেকে গ্রেড রোড হয়ে হেস্টিংস ক্রসিংয়ের দিকে পাঠানো হবে। সেখান থেকে সেন্ট জর্জেস গেট রোড, স্ট্র্যান্ড রোড হয়ে হাওড়া ব্রিজে পৌঁছনো যাবে। বিকল্প হিসেবে হেস্টিংস ক্রসিং থেকে খিদিরপুর রোডের দিকেও যাওয়া যাবে।
J&N আইল্যান্ডের (Jenson & Nicholson Island) দিক থেকে খিদিরপুর রোড ধরে বিদ্যাসাগর সেতুর দিকে আসা পশ্চিমমুখী গাড়িগুলিকে ১১ ফারলং গেট হয়ে হেস্টিংস ক্রসিংয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। সেখান থেকে সেন্ট জর্জেস গেট রোড, স্ট্র্যান্ড রোড হয়ে হাওড়া ব্রিজে যেতে হবে।
সার্কুলার গার্ডেন রিচ রোড ধরে বিদ্যাসাগর সেতুর দিকে আসা পূর্বমুখী গাড়িগুলিকে হেস্টিংস ক্রসিং থেকে বাঁদিকে ঘুরিয়ে সেন্ট জর্জেস গেট রোড ও স্ট্র্যান্ড রোড হয়ে হাওড়া ব্রিজের দিকে পাঠানো হবে।
ঘোড়াপাসের কাছে Y-পয়েন্টের র্যাম্প দিয়ে বিদ্যাসাগর সেতুতে ওঠার জন্য খিদিরপুর রোড ব্যবহার করা গাড়িগুলিকে Y-পয়েন্ট থেকে ১১ ফারলং গেটের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। সেখান থেকে খিদিরপুর রোড ও রেড রোড হয়ে হাওড়া ব্রিজে পৌঁছতে হবে।
কলকাতা পুলিশের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, প্রয়োজন অনুযায়ী বিভিন্ন সংযোগকারী ও গুরুত্বপূর্ণ রাস্তা দিয়েও যানবাহন ঘুরিয়ে দেওয়া হবে। ২২ নভেম্বর সকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত এই নির্দেশিকা কার্যকর থাকবে।
তাই ওই দিন কলকাতা থেকে হাওড়া কিংবা হাওড়া থেকে কলকাতায় যাতায়াতের পরিকল্পনা থাকলে বিদ্যাসাগর সেতুর পরিবর্তে বিকল্প রাস্তা ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে। যান চলাচলে বিধিনিষেধের কারণে যাত্রাপথে অতিরিক্ত সময় লাগতে পারে।