রাজ্যের পে কমিশন নিয়ে নতুন আপডেট, সুখবর কি সামনেই?



সপ্তম বেতন কমিশনের কাছে বিভিন্ন পরামর্শ জমা দেওয়ার সময়সীমা ৩০ নভেম্বর পর্যন্ত বাড়ানো হলো। রাজ্যের বিভিন্ন দপ্তরের সরকারি কর্মী- পেনশন প্রাপকরা বেতন, ভাতা, পদোন্নতি, অবসরের পরের সুবিধা সংক্রান্ত তথ্য প্রদান করতে পারবেন । ইতিমধ্যেই এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এর আগে ২ সেপ্টেম্বর নোটিস দিয়ে তথ্য চাওয়া হয়েছিল। সরকারি কর্মী বা অবসরপ্রাপ্ত কর্মীদের এ সংক্রান্ত তথ্য বা পরামর্শ দেওয়ার শেষ দিন ছিল ৩১ অক্টোবর। এ বার তা এক মাস বাড়ানো হলো।

চলতি বছরের জুলাই মাসে রাজ্য সরকার প্রাক্তন আমলা নবীন প্রকাশের নেতৃত্বে সপ্তম বেতন কমিশন গঠন করে। অর্থ দপ্তর থেকে সপ্তম পে কমিশনের জন্য ‘শর্তাবলী ও কার্যপরিধি’ নির্দিষ্ট করে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। তাতে স্পষ্ট করে দেওয়া হয়, সরকারি কর্মচারীদের ন্যূনতম বেতন নির্ধারণের ক্ষেত্রে পাঁচ সদস্যের পরিবারকে ভিত্তি হিসেবে বিবেচনা করতে হবে।

এক নজরে

  • সরকারি কর্মী ও পেনশন প্রাপকদের বেতন, ভাতা এবং অবসরের পরের সুবিধা সংক্রান্ত পরামর্শ জমা দেওয়ার সময়সীমা ৩১ অক্টোবর থেকে বাড়িয়ে ৩০ নভেম্বর করা হয়েছে।

  • কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট ছাড়া হার্ড কপি, পেপার ফর্ম, পিডিএফ কিংবা ইমেলে পাঠানো কোনও মতামত বিবেচনা করা হবে না।

  • ৫ নভেম্বর অর্থ দপ্তরের দু’টি রেজ়োলিউশনে কিছু নতুন প্রতিষ্ঠান কমিশনের আওতায় আসায় তাদের কর্মী ও সংগঠনকে সুযোগ দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

  • শুধুমাত্র বেতন বৃদ্ধিই নয়, সামগ্রিক চাকরির শর্ত, পদোন্নতি, ভাতা, অবসরকালীন সুবিধা এবং কর্মপরিবেশ নতুন করে সাজানোর লক্ষ্যে কর্মীদের সুপারিশ চেয়েছে কমিশন।

শুধু বেতন বৃদ্ধি নয়, কমিশনের সুপারিশে সামগ্রিক চাকরির শর্ত, ভাতা, পদোন্নতি, অবসরকালীন সুবিধে এবং কর্মপরিবেশকে নতুন করে সাজানোর রূপরেখাকে গুরুত্ব দিতে বলা হয় নবান্ন থেকে। কমিশন সুপারিশ চায় কর্মী, অবসরপ্রাপ্ত কর্মীদের কাছ থেকে।

Post a Comment

Previous Post Next Post