‘ভাইপোর কী হয় সময় হলে দেখবেন’, শিলিগুড়িতে শুভেন্দুর নিশানায় অভিষেক, মমতাকে ২জি কটাক্ষ



বিজেপির ‘গণতন্ত্র বাঁচাও, অরাজকতা হটাও’ কর্মসূচিতে শিলিগুড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মিছিলের পর তিনি ভাষণও দেন সভা থেকে। উত্তরবঙ্গের উন্নয়নের বার্তার পাশাপাশি ফের মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন তিনি। এদিন ফের অভিষেককে নিশানা করলেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, “ভাইপোর কী হয় সময় হলে দেখতে পাবেন।”
বিজেপি সরকারে আসার পর উত্তরবঙ্গের উন্নয়নে জোর দেওয়া হয়েছে। উত্তরকন্যায় কাজকর্ম দেখা, উন্নয়নের গতিপ্রকৃতি ঠিক করার উদ্দেশ্যে প্রতি মাসে উত্তরবঙ্গ যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিনও শিলিগুড়ি গিয়ে উত্তরকন্যায় বৈঠক করেন তিনি। দুপুরে ‘গণতন্ত্র বাঁচাও, অরাজকতা হটাও’ মিছিল কর্মসূচিতে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এরপর সভামঞ্চ থেকে ‘ইন্ডি’ জোট, সিপিএম, মমতা-অভিষেককে আক্রমণ করেন।

শিলিগুড়ির সভামঞ্চ থেকেও পরিবারতন্ত্র নিয়ে জোর সওয়াল করেছেন শুভেন্দু অধিকারী। গান্ধী পরিবার ও কালীঘাটকে কটাক্ষো করেছেন তিনি। ৪জির সঙ্গে তুলা গান্ধী পরিবারকে। নেহরু, ইন্দিরা, রাজীব, রাহুল পরিবারতন্ত্র চলছে কংগ্রেসে। অন্যদিকে, বাংলার রাজনীতিতেও তৃণমূলকে এই ইস্যুতে খোঁচা দিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিবারতন্ত্র চালাচ্ছেন বলে নিশানা করে মমতাকে ২জি কটাক্ষ করলেন।

এদিন নাম না করে আরও একবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন শুভেন্দু। “ভাইপোর কী হয় সময় হলে দেখবেন”, সেই কথা জোর গলায় বলেন তিনি। তাঁর কথায়, “এই সরকার শাহজাহানকেও ছাড়েনি, পুষ্পাকেও ছাড়েনি।” তাহলে কি কোনও বড় ইঙ্গিত করলেন মুখ্যমন্ত্রী? সেই চর্চা শুরু হয়েছে রাজনৈরিক মহলে। নরেন্দ্র মোদি, বিজেপি যত দিন আছে, ততদিন মমতা-অভিষেক ভোটে জিততে পারবেন না। সেই কথাও জানিয়েছেন শুভেন্দু।

Post a Comment

Previous Post Next Post