লোকসভায় কল্যাণের চু কিতকিত, চারশ পার নিয়ে খোঁচা মোদীকে


খবর বাংলা ডিজিটাল ডেস্ক :, সংসদের যৌথ অধিবেশনে বক্তৃতা দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তার সেই বক্তৃতার ধন্যবাদ প্রস্তাব নিয়ে বিতর্ক হচ্ছে সংসদের দুই কক্ষে। মঙ্গলবার লোকসভায় সেই বিতর্কে অংশ নিয়ে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তীব্র খোঁচা দিতে চাইলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে।

তিনি বলেন, “উনি বলেছিলেন, এবার চারশ পার হবে। খেলা শুরু হয়ে গেছিল। চু থেকে যদি চারশ ধরা হয়, তা হলে কিৎ কিৎ থেমে গেল ২৪০-এ”। মোদীর উদ্দেশে কল্যাণ বলেন, “আপনি কোনও প্রতিশ্রুতিই পূরণ করতে পারেননি। আপনার ‘মন কি বাত’ হোক বা দিল কি বাত—কিছুই পূরণ হয়নি।”

সোমবার লোকসভায় এই বিতর্কে তৃণমূলের তরফে অংশ নিয়েছিলেন মহুয়া মৈত্র। তাঁর ক্ষুরধার বক্তৃতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র আক্রমণ করেছিলেন মহুয়া। বলেছিলেন, দ্রৌপদীর মতো আমার বস্ত্রহরণ করা হয়েছিল। আমাকে পরাস্ত করতে কৃষ্ণনগরে দু’বার প্রচারে গিয়েছিলেন নরেন্দ্র মোদী। কিন্তু জনতা কৃষ্ণ হয়ে আমাকে রক্ষা করেছে। 

এদিন দেখা যায়, কল্যাণ যখন বক্তৃতা দিচ্ছেন তখন দৃশ্যত আমোদিত মহুয়া। সেই সঙ্গে বিরোধী বেঞ্চে বসে হাসছিলেন তৃণমূলের বাকি সাংসদরাও। একমাত্র গম্ভীর মুখে বসেছিলেন সভায় তৃণমূল নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়।

Post a Comment

Previous Post Next Post