বিমানসেবিকার চাকরি ছেড়ে ডিএসপি, বিতর্কে মধ্যপ্রদেশের সেই পুলিশকর্তা নেহা! অভিযোগ উঠল তোলাবাজির


বিতর্কে মধ্যপ্রদেশের ডেপুটি পুলিশ সুপার (ডিএসপি) নেহা পচিসিয়া। পুলিশকর্তা হিসেবে তাঁর কাজের জন্য বরাবরই আলোচনায় থেকেছেন। এ বার সেই পুলিশকর্তার বিরুদ্ধেই তোলাবাজির অভিযোগ উঠল। তাঁর বিরুদ্ধে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে।

অভিযোগ তুলেছেন পরিবহণ ব্যবসায়ী মহেন্দ্র জৈন। অভিযোগ, তাঁর কাছ থেকে ৩০ হাজার টাকা দাবি করেন ডিএসপি নেহা। গত ২১ জুলাই নাকা চেকিং চলছিল। সেই সময় মহেন্দ্রের একটি ট্রাক আটকান নেহা। তার পর চালকের কাছে ৩০ হাজার টাকা দাবি করেন। মহেন্দ্রের দাবি, প্রথমে ২৫ হাজার টাকা নগদ দেওয়া হয়। বাকি ৫ হাজার টাকা পরে দেওয়া হয়।

Post a Comment

Previous Post Next Post