আইএসআইয়ের অঙ্গুলিহেলনে বঙ্গে ‘মাদক জেহাদ’, বর্ধমানে জইশের হামিম হিমশৈলের চূড়া মাত্র!


কলকাঠি নাড়ছে আইএসআই! আর তার হাত ধরে বাংলায় ডালপালা মেলছে জইশ জঙ্গিরা? খাগড়াগড় থেকে মাত্র ৪ কিলোমিটার দূরে বর্ধমানের অভিজাত আবাসন থেকে হামিম মণ্ডলের গ্রেপ্তারিতে বারবার উঠছে সে প্রশ্ন।

এক যুগ আগে গত ২০১৪ সালে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে খাগড়াগড়। সেই প্রথমবার সরাসরি জঙ্গি কার্যকলাপের সঙ্গে পরিচিতি বাংলার। তারপর থেকে একাধিক জঙ্গিকে বাংলা থেকে পাকড়াও করেছেন তদন্তকারী। আর এবার বেঙ্গল এসটিএফের জালে কাশ্মীরের ‘সাজ্জাদ ভাট’ গোষ্ঠীর হামিম। এই সাজ্জাদ ভাট পুলওয়ামার মূলচক্রী। শোনা যাচ্ছে, ওই সাজ্জাদ ভাট ঘনিষ্ঠ হামিদ। তার কাজ ছিল পূর্ব ভারতে জেহাদের জাল বিস্তার। দেখতে সাদামাটা হলেও ক্ষুরধার বুদ্ধি। মগজধোলাইয়ের ক্ষমতা তুখড়। বাংলায় ঠিক কতদূর পর্যন্ত জাল বিস্তার করেছে হামিদ, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Post a Comment

Previous Post Next Post