নতুন উড়ালপুল হলে মিটবে যানজটের সমস্যা, আশায় স্থানীয়রা, হুগলিতে এলাকা পরিদর্শন বিধায়ক ও সরকারি আধিকারিকদের



অবশেষে স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি মিটতে চলেছে। হাওড়া-বর্ধমান মেন লাইনের পান্ডুয়া-জয়পুর এলাকায় এবং সিমলাগড় গোয়ারা জিটি রোডের রেলগেট সংলগ্ন এলাকায় নতুন দু’টি উড়ালপুল তৈরির বিষয়ে উদ্যোগী হলো প্রশাসন। সম্প্রতি রেলগেট সংলগ্ন এলাকাগুলি পরিদর্শন করে দেখেন পাণ্ডুয়ার বিধায়ক তুষার মজুমদার। তাঁর সঙ্গে পান্ডুয়ার পঞ্চায়েত সমিতির সভাপতি এবং পান্ডুয়া ব্লক অফিসের ইঞ্জিনিয়াররাও ছিলেন।

পান্ডুয়া-জয়পুর এবং সিমলাগড়-গোয়ার জিটি রোড সংলগ্ন দুই রেলগেটে যানজটের সমস্যা দীর্ঘদিনের। সম্প্রতি হাওড়া-বর্ধমান মেন লাইনে ট্রেনের সংখ্যা বাড়ায় সমস্যা আরও বেড়েছে। রেল চলাচলের সময়ে গেট পড়লে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় বলে অভিযোগ স্থানীয়দের। স্কুলে পৌঁছতে দেরি হয় যায় পড়ুয়াদের। এমনকী দাঁড়িয়ে থাকে অ্যাম্বুল্যান্সও। সব মিলিয়ে প্রবল সমস্যা পড়তে হয় স্থানীয় বাসিন্দাদের।

Post a Comment

Previous Post Next Post