কলকাতা : গত ৯ অগাস্ট আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় বড় পদক্ষেপ নেওয়ার কথা বলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেদিন অভয়ার স্মরণসভায় শুভেন্দু অধিকারী পুলিশকে বলেছিলেন, “দয়া করে নতুন কেস চালু করুন। দ্রুত অ্যকশন নিন।'' মুখ্যমন্ত্রী বলার পরই শুরু হল অ্যাকশন। মৃত চিকিৎসকের বাবার দায়ের করা নতুন এফআইআর-এর ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে তৃণমূল নেতা নির্মল ঘোষকে। এবার গ্রেফতার আরেক অভিযুক্ত শাগরেদ সঞ্জীব মুখোপাধ্যায় । তিনিও তৃণমূলেরই প্রাক্তন কাউন্সিলর। থাকেন অভয়ার বাড়ির কাছেই। ২০২৪ সালে অভয়া মৃত্যুর পর এদের বিরুদ্ধেই জোর করে অভয়ার দেহ দাহ করার অভিযোগ তুলেছিলেন নিহত চিকিৎসকের বাবা। নতুন করে দায়ের হওয়া FIR-এর ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে নির্মল ও সঞ্জীবকে।
খড়দায় তার বাড়ি থেকে গ্রেফতার করা হয় অভিযুক্ত প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়কে । শুক্রবার প্রাক্তন কাউন্সিলরকে তোলা হবে ব্যারাকপুর আদালতে ।