স্বাস্থ্য সচেতনতার বার্তা দিতে কলকাতা পুলিশের ‘সাইক্লিং সানডে’


স্বাস্থ্য সচেতনতার বার্তা দিতে কলকাতা পুলিশের ‘সাইক্লিং সানডে’

স্বাস্থ্য সচেতনতার বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে কলকাতা পুলিশ ও রাজ্যের ক্রীড়া দফতরের উদ্যোগে পালন করা হলো ‘সাইক্লিং সানডে’। এই কর্মসূচিতে শহরের বিভিন্ন সাইক্লিং সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ, কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ, পুর কমিশনার স্মিতা পান্ডে এবং এআইএফএফ-এর প্রেসিডেন্ট কল্যাণ চৌবে।

এই উদ্যোগের মূল লক্ষ্য ছিল সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করার পাশাপাশি দূষণমুক্ত পরিবেশ গড়ে তোলার বার্তা দেওয়া। অনুষ্ঠানে ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ জানান, প্রতি রবিবার রাজ্যজুড়ে এই ধরনের ‘সাইক্লিং সানডে’ কর্মসূচি পালনের উদ্যোগ নেওয়া হবে।

Post a Comment

Previous Post Next Post