কলকাতা : আবেদন খারিজ, হাইকোর্টে ধাক্কা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের । অভিষেকের সমস্ত মামলার শুনানি একত্রে হবে না, অভিষেকের আবেদন খারিজ করে জানিয়ে দিল হাইকোর্ট। বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশে জানালেন , 'সমস্ত মামলার বিষয়বস্তু আদালতের কাছে নেই, তাই একত্রে শুনানি সম্ভব নয়'। অভিষেক তাঁর বিরুদ্ধে ১৬টি FIR-এর শুনানি একত্রে চেয়েছিলেন। কিন্তু তা সম্ভব নয় বলেই জানায় আদালত।