ভূমিকম্প, সুনামিতে ধ্বংস হওয়ার আশঙ্কায় নতুন রাজধানী গড়ছে দ্বীপরাষ্ট্র, সিদ্ধান্ত কি স্রেফ গদি বাঁচানোর কৌশল?


প্রায়শই ভূমিকম্পের আঘাতে কেঁপে ওঠে দ্বীপরাষ্ট্রটি। ভয়াবহ সুনামির অভিজ্ঞতাও রয়েছে দেশটির। প্রাকৃতিক দুর্যোগে যাতে দেশ চালাতে সমস্যা না হয় তাই বিকল্প একটি রাজধানী গঠনের পথে হাঁটতে পারে উদীয়মান সূর্যের দেশ। সব কিছু ঠিকঠাক চললে জাপানে টোকিয়োর পাশাপাশি আরও একটি শহরের গায়ে উঠতে পারে রাজধানীর তকমা।

টোকিয়োর বিকল্প হিসাবে দ্বিতীয় রাজধানী গড়ার বিষয়ে উদ্যোগী হয়েছে সানায়ে তাকাইচি সরকার। রাজধানী গড়ার প্রথম ধাপ হিসাবে একটি আইন পাশ করেছে জাপানের সংসদ। বিলটি জাপানের সংসদের নিম্নকক্ষে সহজে পাশ হলেও, উচ্চকক্ষে তা পাশ করাতে বেগ পেতে হয়েছে সরকারকে।

বর্তমানে টোকিয়োকে ঘিরেই সমস্ত প্রশাসনিক কাজকর্ম পরিচালিত হয়। গত শুক্রবার জাপান সরকার ‘দ্বিতীয় রাজধানী’ তৈরির পরিকল্পনা অনুমোদন দিয়েছে। সরকারি কাজকর্মে নিরবচ্ছিন্ন ধারাবাহিকতা বজায় রাখার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে দ্বিতীয় রাজধানীর গড়তে কোমর বেঁধে লেগে পড়েছে তারা।

আইনটি পাশ হওয়ার ফলে জাপানের দ্বিতীয় রাজধানী কোন শহর হবে তা নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে। বিল নিয়ে সমঝোতা ও বর্ধিত সংসদীয় অধিবেশন শেষ হওয়ার পর সম্ভাব্য রাজধানীর মর্যাদা পেতে জাপানের বিভিন্ন স্থানীয় সরকারের মধ্যে শুরু হয়েছে তীব্র প্রতিযোগিতাও। সম্ভাব্য দ্বিতীয় রাজধানী হিসাবে তিনটি শহরের নাম ঘিরে আলোচনা শুরু হয়েছে জাপানের অন্দরে।

Post a Comment

Previous Post Next Post