ডিজাইনার ব্লাউজ, চড়া মেকআপ! ‘রামায়ণ’-এর সীতা-কৈকেয়ীর সাজ দেখে তাজ্জব নেটপাড়া


সীতা, কৈকেয়ীর পরনে ডিজাইনার ব্লাউজ। তার সঙ্গে রংমিলান্তি শাড়ি। তা আবার এক প্লিট করে পরা। সঙ্গে রয়েছে চড়া মেকআপ। শুধু কী তাই, চুলের স্টাইল নিয়েও উঠছে প্রশ্ন। নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’ ছবির ট্রেলারে সীতা, কৈকেয়ীর সাজ দেখে তাজ্জব নেটপাড়া। অনেকেরই পরামর্শ রামানন্দ সাগরের কাছ থেকে শোখা প্রয়োজন।

নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার প্রকাশ্যে এসেছে সদ্যই। আর তারপর থেকে বিতর্কের যেন শেষ নেই। এই ছবিতে রামের চরিত্রে রণবীর কাপুর, সীতা সাই পল্লবী, কৈকেয়ীর চরিত্রে অভিনয় করছেন লারা দত্ত। শূর্পণখার চরিত্রে রকুলপ্রীত সিং, লঙ্কার রাজা রাবণ যশ। অভিনয় থেকে কাস্টিং এমনকী ভিএফএক্স নিয়েও চলছে আলোচনা। কৈকেয়ী ও সীতার সাজ নিয়ে হাজারও প্রশ্নের ভিড়। ট্রেলারে কৈকেয়ী লারা দত্তকে সবুজ ব্লাউজের সঙ্গে সোনালি পাড়ের মেরুন রঙের শাড়িতে দেখা গিয়েছে।

Post a Comment

Previous Post Next Post