সিভিক ভলান্টিয়ারদের মাসিক বেতন ২ হাজার টাকা বৃদ্ধি করা হবে। তা আগেই ঘোষণা হয়েছিল বাজেটে। এবার পুজোর আগেই তা বাস্তবায়নের সিদ্ধান্ত নিল রাজ্য। কবে থেকে বেতনের বাড়তি টাকা ঢুকবে সিভিক ভলান্টিয়ারদের অ্যাকাউন্টে। তা জানিয়ে এবার বিজ্ঞপ্তি প্রকাশ করা হল। রাজ্য সরকারের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পুলিশের অধীনে নিয়োজিত সিভিক ভলান্টিয়ারদের মাসিক বেতন ১০ হাজার থেকে বাড়িয়ে ১২ হাজার টাকা দেওয়া হবে। পয়লা সেপ্টেম্বর থেকেই সিভিক ভলান্টিয়ারদের অ্যাকাউন্টে বাড়তি ২ হাজার টাকা বেতন দেওয়া হবে জানিয়েছে রাজ্য।