আগামী বছরের ৩১ মে পর্যন্ত যোগ্য শিক্ষকদের চাকরি বহাল, নির্দেশ সুপ্রিম কোর্টের



কলকাতা : সুপ্রিম কোর্টে কিছুটা স্বস্তি যোগ্য শিক্ষকদের, ৯ মাস বাড়ল চাকরির মেয়াদ । আগামী বছরের ৩১ মে পর্যন্ত যোগ্য শিক্ষকদের চাকরি বহাল রাখতে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। রাজ্য সরকার ও ১৭ হাজার যোগ্য শিক্ষক, উভয় তরফেই চাকরির মেয়াদ বাড়ানোর আবেদন রাখা হয়েছিল শীর্ষ আদালতে। সেই আবেদনের শুনানির পর এই নির্দেশ দেয় আদালত।

সেই সঙ্গে সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, এটাই শেষবার। এরপর আর সময় বাড়ানো হবে না।  জানান সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার। যোগ্য শিক্ষকদের ৯ মাস চাকরির মেয়াদ বাড়িয়ে তিনি বলেন, বর্ধিত সময় পর্যন্ত কাজ চালিয়ে যেতে পারেন যোগ্য শিক্ষকরা , তবে এই শেষবার। এর মধ্যেই শিক্ষক নিয়োগ পদ্ধতি শেষ করতে হবে।  সুপ্রিম কোর্ট জানায়, ৩১ মে, ২০২৭-এর মধ্যে সমস্ত নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে। 

তৃণমূল আমলে প্রাতিষ্ঠানিক দুর্নীতির জেরে বাতিল হয় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি। সুপ্রিম কোর্ট জানায় ৩১ অগাস্টের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ হওয়া পর্যন্ত যোগ্য শিক্ষকরা সবেতন চাকরি করতে পারবেন। সেই মতো বিগত সরকারের আমলেই ২০২৫ সালে ফের SLST-র পরীক্ষা হয়।  ইতিমধ্যে একাদশ-দ্বাদশে নিয়োগের সুপারিশপত্রও দেওয়া শুরু হয়েছে।  

Post a Comment

Previous Post Next Post