দফায় দফায় বৃষ্টি কলকাতায়, আগামী সপ্তাহে কেমন থাকবে আবহাওয়া?


দফায় দফায় বৃষ্টি চলছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাংশে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ শনিবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাংশে। বৃষ্টি হবে উত্তরবঙ্গেও। ভারী থেকে অতি ভারী বৃষ্টির বিশেষ সতর্কতা জারি হয়েছে উত্তরবঙ্গে। অবহাওয়া দপ্তর জানিয়েছে, ৮ অগস্ট বঙ্গোপসাগরে জন্ম নিতে পারে আরও একটি নিম্নচাপ। ওই নিম্নচাপ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। যার জেরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যে।

কলকাতায় আজ বৃষ্টি হবে?
শনিবার সকাল থেকে কলকাতার আকাশে কখনও রোদ, আবার কখনও মেঘলা। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আপাতত ভারী বৃষ্টির পূর্বাভাস নেই কলকাতায়। তবে বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে শহরে। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় এবং চড়া রোদের কারণে অস্বস্তি বোধ করবেন শহরের বাসিন্দারা।

দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?
শনিবার দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। তবে কোথাও কোথাও বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টির সম্ভাবনা প্রবল। তবে আগামী সপ্তাহ থেকে বাড়তে পারে বৃষ্টির দাপট।

Post a Comment

Previous Post Next Post