তিব্বত থেকে ধেয়ে আসা হড়পা বানে তছনছ নেপাল। বুধবার সকাল ৯টা নাগাদ ভোটেকোশী নদীর জলস্তর ভয়ংকরভাবে বেড়ে গিয়ে ভেসে গেল রসুয়া জেলার বিস্তীর্ণ এলাকা। জলের নিচে চলে গেল গ্রামের পর গ্রাম। ভেসে গিয়েছে বহু বাড়ি-ঘর, সেতু, যানবাহন। তিব্বত সিমান্তবর্তী তিমুরে দায়িত্বে থাকা ৯ পুলিশকর্মী নিখোঁজ হয়েছেন। পরিস্থিতি এতটাই গুরুতর যে উদ্ধারকাজে নামানো হয়েছে হেলিকপ্টার। বিপর্যয়ে বহু মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এখনও পর্যন্ত ৮ জনের দেহ উদ্ধার হয়েছে বলে খবর।