কলকাতা: প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বিরুদ্ধে এবার এফআইআর দায়ের হল। হেস্টিংস থানায় FIR দায়ের করল পুলিশ। স্বতঃপ্রণোদিত মামলা দায়ের হয়েছে তৃণমূলনেত্রীর বিরুদ্ধে।
গতকাল ক্যাথিড্রাল রোডে 'কালীঘাট তৃণমূল'-এর সভা চলাকালীন যানচলাচলে বিঘ্ন ঘটে। রাস্তা একদিক খোলা রেখে সভা করার অনুমতি ছিল হাইকোর্টের। রাস্তার একদিক খুলে সভার নির্দেশ দিয়েছিল আদালত। গতকাল দুই লেনেই ভিড় চোখে পড়ে।
গতকাল ক্যাথিড্রাল রোডে 'কালীঘাট তৃণমূল'-এর সভা চলাকালীন যানচলাচলে বিঘ্ন ঘটে। রাস্তা একদিক খোলা রেখে সভা করার অনুমতি ছিল হাইকোর্টের। রাস্তার একদিক খুলে সভার নির্দেশ দিয়েছিল আদালত। গতকাল দুই লেনেই ভিড় চোখে পড়ে।
গতকাল ক্যাথিড্রাল রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা উপলক্ষে সমাবেশ ছিল। ওই সমাবেশ করতে অনুমতি দিয়েছিল কলকাতা হাইকোর্ট। বলা হয়েছিল, দুপুর ১২টা থেকে ৩টে পর্যন্ত সভা করা যাবে। একটি দিকের রাস্তা খুলে রাখতে বলা হয়েছিল। পুলিশের দাবি, আদালতের নির্দেশ অমান্য করা হয়েছে গতকাল। বাধা দেওয়া হয়েছে সরকারি কর্মীদের কাজে। বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করা হয়। যান চলাচলে বাধা দেওয়া হয়েছে। মমতার পাশাপাশি, তৃণমূল ছাত্র পরিষদের আয়োজকদের বিরুদ্ধেও মামলা দায়ের হয়েছে। জামিন অযোগ্য ধারা-সহ একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে।
পুলিশ যে যে ধারায় মামলা দায়ের করেছে তার মধ্যে রয়েছে BNS 132, যা জামিন অযোগ্য ধারা। পাশাপাশি, ৬১ (২)-অপরাধমূলক ষড়যন্ত্র, ২২৩-সরকারি আধিকারিকের আদেশ অমান্য, ১২৫ (এ)-অন্যের জীবন বা ব্যক্তিগত নিরাপত্তা বিপন্ন করা, ১৩২-কর্তব্যরত অবস্থায় সরকারি কর্মীকে কাজে বাধা দেওয়া, বল প্রয়োগ করা, ২৮৫-জন সাধারণের পথ চলাচলে বাধাসৃষ্টি এবং বিপজ্জনক পরিস্থিতি তৈরি করার মামলা দায়ের হয়েছে।