প্রায় ২৫ কোটি টাকার সোনা সহ এক মহিলা পাচারকারীকে গ্রেফতার করলো বিএসএফ।
নদিয়া: ১৫ কেজি ৬০৭ গ্রাম সোনা সহ এক পাচারকারী মহিলাকে আটক করল নদিয়ার সিমান্তরক্ষী বাহিনীর ৩২ নম্বর ব্যাটেলিয়ানের সদস্যরা। গোপন সূত্রে খবর পেয়ে শনিবার ভোররাতে হানা দেয় বিএসএফের ৩২ নম্বর ব্যাটেলিয়ানের সদস্যরা। ১২৫টি সোনার বিস্কুট যার ওজন ১৫ কেজি ৬০৭ গ্রাম নিয়ে সে পাচারের চেষ্টা করছিল বলে বিএসএফ সূত্রে খবর। সেই সময় নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী নদীয়ার কৃষ্ণগঞ্জ থানার বানপুর সীমান্তে ওই মহিলাকে আটক করে। এবং তার কাছ থেকে বিপুল পরিমাণ সোনা উদ্ধার করে। যার আনুমানিক বাজার মূল্য ২৪ কোটি ৯৫ লক্ষ ৫৬ হাজার ৯০ টাকা। ইতিমধ্যেই ওই মহিলাকে আ আটক করে কৃষ্ণগঞ্জ থানার পুলিশের হাতে তুলে দেয় বিএসএফের নম্বর ব্যাটেলিয়ান। তার বিরুদ্ধে যাবতীয় মামলা রুজু করে আদালতে তোলা হয়। যদিও এর আগে একাধিকবার সীমান্তবর্তী এলাকায় বড় ধরনের পাচার রুখে দিয়েছিল বিএসএফের ৩২ নম্বর ব্যাটেলিয়ন এর সদস্যরা। এবারও একইভাবে বড়সড় সাফল্য পেল বিএসএফ। যদিও এই পাচার চক্রের সাথে কোন বড়মাথা জড়িয়ে আছে কিনা তার তদন্ত শুরু সহ এত সংখ্যক সোনা কোথা থেকে ঠিক কোথায় পাচার করা হচ্ছিল এবং কার মাধ্যমে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ সহ বিএসএফ।