মমতার প্ররোচনাতেই ক্যাথিড্রাল রোডে বিশৃঙ্খলা, FIR-এ দাবি পুলিশের



কলকাতা : প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্ররোচনাতেই ক্যাথিড্রাল রোডে বিশৃঙ্খলা, FIR-এ দাবি পুলিশের। হাইকোর্টের নির্দেশে বেলা ১২টায় সভা শুরু পর নির্বিঘ্নেই যান চলাচল করছিল। দুপুর ২টোয় মমতা সভাস্থলে পৌঁছন, ডায়াসে উঠে কর্মীদের রাস্তার এপারে চলে আসতে বলেন। মমতার বলার পরেই রাস্তার এপারে চলে আসেন তৃণমূল কর্মী-সমর্থকরা। পুলিশের ওপর বলপ্রয়োগ করা হয়। সরিয়ে দেওয়া হয় গার্ডরেল, ব্যারিকেড। ব্যারিকেড সরিয়ে রাস্তায় নেমে পড়েন তৃণমূল কর্মী-সমর্থকরা। বিশৃঙ্খলার জেরে বন্ধ হয়ে যায় যান চলাচল। হাইকোর্টের নির্দেশের কথা উল্লেখ করে, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে প্ররোচনা দিতে বারণ করে পুলিশ। প্রাক্তন মুখ্যমন্ত্রী পুলিশের কথা শোনেননি। সরকার ও পুলিশের ভাবমূর্তি কালিমালিপ্ত করেছেন মমতা, FIR-এ দাবি পুলিশের। বেলা ১২টা থেকে দুপুর ৩টে পর্যন্ত কর্মসূচির অনুমতি দিয়েছিল হাইকোর্ট। দুপুর ৩টে পর্যন্ত অনুমতি থাকলেও ৩.১০ পর্যন্ত বক্তব্য রাখেন মমতা। অনুষ্ঠান শেষ করতে আরও কিছুটা সময় লাগে। এটা আদালতের নির্দেশ অমান্য, FIR-এ দাবি পুলিশের।
হেস্টিংস থানায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের হয়েছে FIR. প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে পুলিশের তরফে স্বতঃপ্রণোদিত FIR দায়ের করা হয়েছে। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে শুক্রবার কালীঘাট তৃণমূলের সভা ছিল ক্যাথিড্রাল রোডে। পুলিশের দাবি, সেই অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের জেরে রাস্তার ২দিকেই ভিড়ে বিশৃঙ্খলা তৈরি হয়। আর এই অভিযোগেই মমতার বিরুদ্ধে FIR দায়ের হয়েছে। হাইকোর্টের নির্দেশ অমান্য করে রাস্তার দিকেই জমায়েত করা হয়। কর্মী-সমর্থকদের প্ররোচনা দিয়ে বিশৃঙ্খলা তৈরির অভিযোগ উঠেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। কর্তব্যরত সরকারি কর্মীদের কাজে বাধা দেওয়ার অভিযোগও উঠেছে। একাধিক ধারায় প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও পুলিশের তরফে FIR দায়ের করা হয়েছে TMCP-র আয়োজকদের বিরুদ্ধেও। ক্যাথিড্রাল রোডের একদিক খোলা রেখে সভার অনুমতি দিয়েছিল হাইকোর্ট। হাইকোর্টের সেই নির্দেশ অমান্য করা হয়। ফলে বাড়ে ভিড় এবং তার জন্য যান চলাচলে বিঘ্ন ঘটে।
অপরাধমূলক ষড়যন্ত্র, সরকারি আদেশ অমান্য, যান চলাচলে বিঘ্ন - একাধিক ধারায় প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে হেস্টিংস থানার FIR. গতকাল বেলা ১২টা থেকে দুপুর ৩টে পর্যন্ত সভার অনুমতি দিয়েছিল হাইকোর্ট। হাইকোর্টের সেই নির্দেশ অমান্য করে বিশৃঙ্খলা করা হয় ক্যাথিড্রাল সংলগ্ন এলাকায়। পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি হয়। এইসব অভিযোগে একাধিক ধারায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পুলিশের তরফে স্বতঃপ্রণোদিত FIR দায়ের করা হয়েছে। 

Post a Comment

Previous Post Next Post