পরের বছর জুনের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যানের বেশিরভাগ কাজ সম্পূর্ণ করতে হবে: মুখ্যমন্ত্রী


বীরসিংহের অনুষ্ঠান মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নিশানায় পূর্বতন সরকার। তিনি বলেন, ‘বিগত সরকারের ভুল নীতির জন্য শিক্ষা-স্বাস্থ্যে আমরা পিছিয়ে। বাল্য বিবাহে দেশে ১ নম্বরের কাছাকাছি পৌঁছে গিয়েছি আমরা। কিন্তু এই সরকারের আমলে সব ক্ষেত্রে উন্নয়ন হবে। পরের বছর জুনের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যানের বেশিরভাগ কাজ সম্পূর্ণ করতে হবে। ৫০ শতাংশ টাকা কেন্দ্র দেবে, বাকি রাজ্য। এর মধ্যে এ বছর ১২০০ কোটি টাকা মঞ্জুর করা হবে।’

Post a Comment

Previous Post Next Post