ব্রিকস সম্মেলন শেষ হওয়ার ২ দিনের মাথায় প্রধানমন্ত্রী মোদিকে নিয়ে বড় বিবৃতি চিনের


নয়াদিল্লি : ভারত স্বাধীন বিদেশ-নীতি অনুসরণ করে। ব্রিকস সম্মেলনের সাইডলাইনে দ্বিপাক্ষিক বৈঠকে চিনের প্রেসিডেন্ট শি জিনপিংকে বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার একথা জানিয়ে চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র গুয়ো জিয়াকুন বলেছেন, প্রধানমন্ত্রী মোদির মন্তব্যকে মূল্য দেয় বেজিং।

দ্বিপাক্ষিক আলোচনার জন্য মোদি ও শি-র সাক্ষাতের এবং দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে ‘ধারাবাহিক অগ্রগতি’কে স্বাগত জানিয়ে চিনের পক্ষ থেকে এই বিবৃতি সামনে এল। ব্রিকস সম্মেলন ২০২৬ উপলক্ষে চিনের প্রেসিডেন্টের এই সফর সাত বছরের মধ্যে ভারতে প্রথম।


Post a Comment

Previous Post Next Post