আজই ই-কেওয়াইসি করানোর শেষ দিন। ৩১ অগাস্ট থেকে একাধিকবার বাড়ানো হয়েছে সময়সীমা। অবশেষে শেষ হল এলপিজি কানেকশন নিশ্চিত করার জন্য বায়োমেট্রিক ই-কেওয়াইসি করার সময়। সোমবার, ১৪ই সেপ্টেম্বর রাত বারোটাতেই শেষ হয়েছে সময়সীমা। এরপর আর সময় দেওয়া হবে কি না , তা নিশ্চিত নয়।
ইন্ডেন, এইচপি গ্যাস এবং ভারত গ্যাস যাঁরা ব্যবহার করেন, তাদের ক্ষেত্রে এই ই-কেওয়াইসি করা বাধ্যতামূলক। সরকার গত দুই মাসে ৫ বার এলপিজি ই-কেওয়াইসি-র সময়সীমা বাড়িয়েছে। গুডসরিটার্নস-এর প্রতিবেদন অনুযায়ী ,কেওয়াইসি করার সময়সীমা ৭ সেপ্টেম্বর থেকে বাড়িয়ে ১৪ই সেপ্টেম্বর করা হয়েছিল। তারপর আর সময় বাড়ানোর খবর নেই। কেন এই ই-কেওয়াইসি ? এর মাধ্যমে প্রকৃত এলপিজি গ্রাহকদের চিহ্নিত করা এবং ঠিক মানুষকে এলপিজিতে ভর্তুকি দেওয়া নিশ্চিত করতেই এই পদক্ষেপ। তবে, কোনো গ্রাহক নির্ধারিত সময়সীমা পার করে ফেললে তার এলপিজি সংযোগ স্থায়ীভাবে বাতিল করা হবে কিনা, সে বিষয়ে বর্তমানে কোনো স্পষ্ট সরকারি ঘোষণা করা হয়নি । সূত্রের খবর, যাঁরা ই-কেওয়াইসি করবেন না, তাদের সিলিন্ডারের উপর ভর্তুকি বন্ধ হয়ে যেতে পারে। তবে এই বিষয়টিও নিশ্চিত নয়।