কলকাতা: মমতা-তৃণমূলের পার্টি অফিস পুনর্দখল ঘিরে মুকুন্দপুর। রক্তাক্ত প্রাক্তন বিধায়ক হুমায়ুন কবীর, আক্রান্ত উপাসনাও। যাদবপুর থানার সামনে বিক্ষোভ। গোটা ঘটনায় প্রতিবাদ জানিয়ে পোস্ট কুণাল ঘোষের। তিনি বলেছেন, পূর্ব যাদবপুর থানায় একটা ভয়ঙ্কর কাণ্ড চলছে। এই মুকুন্দপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সৈনিকরা প্রতিবাদ মিছিল করছিল। প্রতিবাদে তার উপর আবার হামলা হয়েছে। প্রচুর ছেলে মারধর খেয়েছে। মাথা ফেটে রক্তারক্তি অবস্থা, উপাসনাকে মারা হয়েছে। এরপর আরও ভয়ঙ্কর পরিস্থিতি পূর্ব যাদবপুর থানায়। ভিতরে আটকে আছে বৈশ্বানররা। গুরুতর জখম কর্মীদের হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।..যখন হুমায়ুন কবীর ঢুকতে যাচ্ছেন, তাঁকে মেরে মুখ ফাটিয়ে দেওয়া হয়েছে। এখানে আমরা এসে পৌঁছেছি।’