কলকাতা : কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলিতে কমলা সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। হলুদ সতর্কতা দেওয়া হয়েছে পূর্ব বর্ধমানের জন্য। আগামী ২ ঘণ্টার মধ্যে জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে সতর্কতা দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে। সাধারণ মানুষকে সুরক্ষিত জায়গায় থাকার জন্য সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।