ভারী বৃষ্টিতে ব্যাপক ভূমিধস সিকিমে! একাধিক জায়গায় জারি লাল সতর্কতা, শঙ্কায় পর্যটকরা


ভারী বৃষ্টিতে বিপর্যস্ত সিকিম। বুধবার সকাল থেকেই পশ্চিম সিকিমের বিস্তীর্ণ এলাকায় একাধিক জায়গায় ভূমিধসের ঘটনা ঘটেছে। গ্যালশিং জেলার রিম্বি-ইউকসম সড়কের বেশ কিছুটা অংশ ধসে যাওয়ায় বন্ধ হয়ে গিয়েছে যান চলাচল। ফলে পর্যটকদের মধ্যেও তৈরি হয়েছে উদ্বেগ। 
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিন সিকিমে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। লাগাতার বৃষ্টির জেরে পাহাড়ি এলাকায় নতুন করে ধস নামার আশঙ্কাও রয়েছে। ইতিমধ্যেই বিভিন্ন এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। 
ধসের জেরে বেশ কিছু রাস্তায় যান চলাচল ব্যাহত হয়েছে। রিম্বি-ইউকসম সড়কে ধস নামার পর রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। উপর থেকে জলস্রোতের সঙ্গে কাদামাটি নেমে আসায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি পর্যটকদেরও পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। 
প্রশাসনের নজরে রয়েছে ধসপ্রবণ এলাকাগুলি। ঝুঁকিপূর্ণ জায়গায় বসবাসকারী পরিবারগুলিকে প্রয়োজনে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কথাও ভাবা হচ্ছে। পাহাড়ি রাস্তায় যাতায়াতের ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করা হচ্ছে।
সিকিমে বর্ষার সময়ে ভূমিধস নতুন ঘটনা নয়। তবে চলতি পরিস্থিতিতে একটানা বৃষ্টির কারণে বিপদের আশঙ্কা বেড়েছে। পর্যটকদের জন্য রাস্তার পরিস্থিতি এবং আবহাওয়ার সতর্কতা নজরে রাখাই এখন প্রশাসনের অন্যতম অগ্রাধিকার। 

Post a Comment

Previous Post Next Post