ক্রেতা দপ্তরের অনুষ্ঠানে যোগ দিয়ে পূর্বতন সরকারকে কটাক্ষ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। তিনি বলেন, ‘প্রাক্তন মুখ্যমন্ত্রীদের আমি কখনও ক্রেতা সুরক্ষার অনুষ্ঠানে দেখিনি। আগে কোনও মুখ্যমন্ত্রীকে আসতে দেখিনি। চিটফান্ডের প্রতারণা দেখেছেন। পশ্চিমবঙ্গে ফ্ল্যাট বুকিং নিয়েও প্রতারণা হচ্ছে। ব্যবস্থা নিচ্ছি। ক্রেতা সুরক্ষা দপ্তর এতদিন সবথেকে অবহেলিত দপ্তর ছিল।’