নন্দীগ্রামে দাঁড়িয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে নিশানা বর্তমান মুখ্যমন্ত্রীর। "প্রাক্তন মুখ্যমন্ত্রী আগের ভোটে হেরেছিলেন বলে রেলের প্রকল্প আটকে রেখেছিলেন। আমরা এসে সাড়ে ৩ একর জমি দিয়েছি, প্রথম ট্রেনে আমি চাপব আপনাদের নিয়ে। হেরেছিলেন বলে নন্দীগ্রাম আন্দোলনে মৃতদের ডেথ সার্টিফিকেট আটকে রেখেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। হেরে গিয়েছিলেন বলে ৭ জনের ডেথ সার্টিফিকেট আটকে রেখেছিলেন। ৯ জনের চাকরি বাকি ছিল, আমরা ব্যবস্থা করে দিয়েছি। কারও বিরুদ্ধে কোনও মামলা থাকবে না, প্রত্যাহারের প্রক্রিয়া শুরু হয়েছে"।