একদিনের উত্তরবঙ্গ সফরে আজ রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী



*একদিনের উত্তরবঙ্গ সব করে আজ রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী*

শিলিগুড়ি : মঙ্গলবার একদিনের উত্তরবঙ্গ সফরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন বেলা বারোটা নাগাদ বাগডোগরা বিমানবন্দরে নামবেন তিনি সেখান থেকে হেলিকপ্টারে করে কালিংপং এ পৌঁছবেন। কালিংপং টাউনহলে সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সরকারের বিভিন্ন প্রকল্পের যারা সুবিধা পেতে চলেছে তাদের হাতে সে সমস্ত প্রকল্পের সুবিধা তুলে দেবেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে পুনরায় হেলিকপ্টারে শিলিগুড়িতে আসবেন তিনি। উত্তর কন্যার কাছে ভিডিওকন গ্রাউন্ডে হেলিপেডে নামবেন সেখান থেকে সড়কপথে উত্তরকন্যায় পৌঁছবেন শুভেন্দু অধিকারী। বেলা দুটো থেকে উত্তরকন্যায় উচ্চ পর্যায়ের প্রশাসনিক বৈঠকে যোগ দেবেন তিনি। এই বইটাকে প্রশাসনিক বিষয়ে পাশাপাশি বিপর্যয় মোকাবেলা নিয়ে বিশেষ আলোচনা রয়েছে বলে জানা গিয়েছে। বৈঠক শেষে পুনরায় বাগডোগরা বিমানবন্দর থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 

Post a Comment

Previous Post Next Post