চা বিক্রেতা সঞ্জুর পাশে 'আদ্যা'


চা বিক্রেতা সঞ্জুর পশে 'আদ্যা'

ফুলিয়ার নাবালক স্কুল ছাত্র চা বিক্রেতা সঞ্জুর পাশে দাঁড়ালো শান্তিপুরের সামাজিক সংস্থা 'আদ্যা'৷ আদ্যার তরফে ফুলিয়ার রেল ঝুপড়ির বাসিন্দা সঞ্জুর বাড়িতে গিয়ে সঞ্জুর জন্য নতুন পোশাক এবং সঞ্জুর বাবার হাতে বারো হাজার টাকা সহায়তা তুলে দেওয়া হয়৷ প্রসঙ্গতঃ সঞ্জুর মা ক্যান্সারে  আক্রান্ত হয়েছেন বেশ কিছূদিন আগে৷ সঞ্জুর বাবা অসুস্থ হওয়ায় বাধ্য হয়েই পড়াশোনার পাশাপাশি ট্রেনে ট্রেনে চা  বিক্রি করতে হয়৷ এই ঘটনা প্রকাশ্যে আসতেই বেশ কিছু মানুষ, সংস্থা সঞ্জুর পরিবারের পাশে দাঁড়াই৷ 'আদ্যা'র পক্ষে লিলি আইচ বসু জানান যে, ষষ্ঠ শ্রেনীর স্কুল ছাত্র সঞ্জুর পরিবারের অবস্থা জেনে তাদের সাধ্যমতো সহায়তা করেছেন৷ সঞ্জু জানায় যে, সে পড়াশোনার পাশাপাশি ফুটবল খেলতে সে খুব ভালোবাসে৷ কিন্তু পরিবারের অর্থনৈতিক দূরাবস্থা কাটাতে বাধ্য হয়েই পড়াশোনার পাশাপাশি সে চা বিক্রির পথ বেছে নিয়েছে৷

Post a Comment

Previous Post Next Post