কলকাতায় সকাল থেকে ঝেঁপে বৃষ্টি



নিম্নচাপের জের, কলকাতায় সকাল থেকে ঝেঁপে বৃষ্টি। বঙ্গোপসাগরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলে ফের নিম্নচাপ। তার জেরে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দফায় দফায় বৃষ্টি। দক্ষিণবঙ্গের ৬ জেলায় দিনভর বিক্ষিপ্ত বৃষ্টি। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে ভারী বৃষ্টির হলুদ সর্তকতা। উত্তরবঙ্গের একাধিক জেলাতেও হলুদ সর্তকতা। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা।

Post a Comment

Previous Post Next Post