২০০০ বেডের হাসপাতাল, গরিবদের জন্য ১০০০ বেড, রাজ্যে একগুচ্ছ প্রকল্পের ঘোষণা আদানির



আশার খবর খবর শোনা গিয়েছিল আগেই, এবার হল প্রকল্পের আনুষ্ঠানিক ঘোষণা। রাজ্যে এসে ২০০০ বেডের হাসপাতাল ছাড়াও একগুচ্ছ প্রকল্পের ঘোষণা করলেন শিল্পপতি গৌতম আদানি
কী বলেছেন গৌতম আদানি
 এদিন আদানি গ্রুপের হাসপাতালের শিলান্যাস অনুষ্ঠানে গৌতম আদানি বলেন, "নিউটাউনের আদানি আরোগ্য মন্দির আন্তর্জাতিক মানের হবে, লাভের জন্য হবে না। এখানে ২০০০ বেডের মধ্যে ১০০০ বেড থাকবে গরিব ও আর্থিকভাবে পিছিয়ে পড়াদের জন্য বরাদ্দ। এই হাসপাতালে রাজ্য ও কেন্দ্রের স্বাস্থ্যবিমা প্রকল্পের সুবিধা পাবেন রোগীরা। অত্যাধুনিক চিকিৎসা-সহ হাসপাতালের পাশাপাশি মেডিক্যাল কলেজও তৈরি হবে।''
হাসপাতালে থাকছে কী কী সুবিধা
রাজ্যের এই হাসপাতাল হবে ৫১ একর এলাকাজুড়ে। এই হাসপাতালের ৫০ শতাংশ বেডে গরিবদের বিনামূল্যে চিকিৎসা করা হবে। এটি হবে একটি সুপার স্পেশালিটি হাসপাতাল, এখানে মেডিক্যাল কলেজ ছাড়াও গবেষণাকেন্দ্র থাকবে। হাসপাতালে রোগীর পরিবারের থাকার জন্যও থাকবে আলাদা ব্যবস্থাও।

এদিন নিউটাউনে ২০০০ বেডের হাসপাতালের ভূমি-পুজো উপলক্ষে কলকাতায় হাজির হব গৌতম আদানি। ভূমিপুজোয় যোগ দেন মুখ্যমন্ত্রীও। ভূমিপুজোর পর আলিপুরের 'সৌজন্য়ে' যাওয়ার কথা মুখ্য়মন্ত্রী ও গৌতম আদানির। এর আগে আজ সকালে কালীঘাট মন্দিরে পুজো দিতে যান সস্ত্রীক গৌতম আদানি।

আদানিদের হাসপাতালের বিষয়ে কী বলেছেন মুখ্যমন্ত্রী
এদিন হাসপাতালের ভূমিপুজো উপলক্ষ্যে মুখ্যমন্ত্রী শুভন্দু অধিকারী জানান, রাজ্যে মেডিক্যাল ট্যুরিজম কেন্দ্র হিসেবে গড়ে উঠবে কলকাতা। নিউটাউনে আদানির হাসপাতাল ঘিরে গড়ে উঠবে হেল্থ কেয়ার সিটি। এদিন মহাকরণের সংস্কার থেকে বহির্বিশ্বের কাছে দুর্গাপুজোকে তুলে ধরার পরিকল্পনার কথাও উঠে আসে মুখ্যমন্ত্রীর কথায়। হাসপাতালের শিলান্যাস অনুষ্ঠানের ফাঁকে রাজ্য ও আদানি গোষ্ঠীর ২টি MOU স্বাক্ষরিত হয়।

হাসপাতাল ঘিরে কত কর্মসংস্থান হওয়ার সম্ভাবনা ?

এদিন আদানিদের হাসাপাতাল ঘিরে রাজ্যে বিপুল কর্মসংস্থানের সম্ভাবনার কথা বলেন খোদ গৌতম আদানি। ২ হাজার শয্যার আদানি আরোগ্য মন্দিরে ১০ হাজার কর্মসংস্থানের কথা বলেন তিনি। পাশাপাশি ২০৩৫-এর মধ্যে রাজ্যে ১ লক্ষ কোটির বিনিয়োগের কথা জানান আদানি। তিনি বলেন, ''বাংলা শুধু বিনিয়োগের জায়গা নয়, এটা আমার নিজের জায়গা বলে মনে করি।'' 

Post a Comment

Previous Post Next Post