খারাপ আবহাওয়ার জের, কালিম্পংয়ে মুখ্যমন্ত্রীর কপ্টার অবতরণে সমস্যা, ফিরল আকাশ থেকেই


শিলিগুড়ি: মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার কালিম্পং আসার কথা ছিল। প্রশাসনিক সভা রয়েছে সেখানে শুভেন্দু অধিকারীর। খারাপ আবহাওয়ার জের, কালিম্পংয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কপ্টার অবতরণে সমস্যা। কালিম্পংয়ের আকাশ থেকে ফিরে গেল মুখ্যমন্ত্রীর কপ্টার। মেঘের চাদরে কালিম্পংয়ের ডুরপিন হেলিপ্যাড। উত্তরকন্যার কাছে মুখ্যমন্ত্রীর কপ্টারের অবতরণ।
মাউন্টেন ওয়েদার, অর্থাৎ হঠাৎ হঠাৎ পাহাড়ের আবহাওয়া বদলে যায়। সেকারণেই কালিম্পংয়ের আকাশে পৌঁছেও কালিম্পংয়ে পৌঁছতে পারলেন না শুভেন্দু অধিকারী। এদিন সূচি অনুযায়ী ১২.৫০ এ এসে পৌঁছনোর কথা ছিল শুভেন্দু অধিকারীর কপ্টারের কালিম্পংয়ের ডুরপিন হেলিপ্যাডে। কিন্তু সেখানে যে পরিমাণ মেঘ রয়েছে, তাতে কপ্টারের চালক রিস্ক নিতে পারেননি। এরপরই শিলিগুড়ির দিকে হেলিকপ্টার ফিরিয়ে নিয়ে যাওয়া হয়।
ডাবগ্রামে যে ভিডিওকন হেলিপ্যাড রয়েছে। সেখানেই নামার কথা মুখ্য়মন্ত্রীর কপ্টারের। এবার বিষয় হল যে মুখ্যমন্ত্রী যদি সড়কপথে আসতে চান কালিম্পংয়ে। সেক্ষেত্রে প্রশাসনিক কর্তারা শুভেন্দু অধিকারীকে ঘণ্টা দুয়েকের চেষ্টায় কালিম্পংয়ের টাউন হলে আনা যায় কি না, তা ভাবা হচ্ছে। এছাড়া মুখ্যমন্ত্রীর উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক রয়েছে। একই সঙ্গে সন্ধ্যেবেলা নবান্নতে বৈঠক রয়েছে। ইতিমধ্য়েই উত্তরকন্য়ায় ভার্চুয়াল সেট আপ করা হচ্ছে। সেক্ষেত্রে যাতে উত্তরকন্যা থেকেই ভার্চুয়াল বৈঠকের সম্ভাবনা রয়েছে। এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত উত্তরকন্যার কাছে মুখ্য়মন্ত্রীর হেলিকপ্টারের অবতরণ হয়েছে। 

Post a Comment

Previous Post Next Post