মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে যাবেন। তার এই দিল্লি সফর নিয়ে কটাক্ষ করলেন রাজ্যের বিজেপি সভাপতি শমিক ভট্টাচার্য্য। আজ ডোমজুড়ে একটি কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে এসে তিনি বলেন ওনার যা কাজকর্ম উনি করুন। উনি এতদিন এখানে যা করে গেছেন সেটার ঝারাই মোছাই করছি।
এদিন তিনি ফের বলেন এটা কোন বিচ্ছিন্ন ঘটনা নয়। ৪৯ বছরের শিল্পায়নের খরা কাটিয়ে বিনিয়োগ আসছে। কর্মসংস্থান বাড়বে। এক বছর অপেক্ষা করুন শিল্পের চেহারা বদলে যাবে। এদিন তিনি আরো বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বপ্ন দেখেন, স্বপ্ন দেখান এবং স্বপ্নকে বাস্তবায়িত করেন। খড়্গপুরে বিজেপি কর্মী খুন সম্পর্কে তিনি বলেন ঘটনাটি জানা নেই।