ওষুধের প্রেসক্রিপশন নিয়ে বড় সিদ্ধান্ত সরকারের, এই মেডিসিনগুলিতে বিধিনিষেধ



কেবল কিছু ওষুধের জেরে জীবনযন্ত্রণা শুরু হচ্ছে সাধারণ মানুষের জীবনে। প্রেসক্রিপশন ছাড়া খোলা বাজারে এই ওষুধ সহজলভ্য় বলে খেয়ে নিচ্ছে দেশবাসী। যার ভয়ঙ্কর পরিণতি হচ্ছে দীর্ঘ মেয়াদে। এবার প্রেসক্রিপশন ছাড়া এই ওষুধ বিক্রির ওপর বিধিনিষেধ জারি করল সরকার। সম্প্রতি ওষুধের দোকান, ডাক্তার ও হাসপাতালগুলিকে এই নিয়ে একটি সারকুলার পাঠিয়েছে সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন (CDSCO)।
কোন কোন ওষুধ ঘিরে এই বার্তা
গত ২১ সেপ্টেম্বর এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে CDSCO। যেখানে সার্কুলারে ফার্মাসিস্ট, রিটেলার, ডিস্ট্রিবিউটরদের প্রেসক্রিপশন ছাড়া H ও H1 মেডিসিন কিনতে মানা করেছে সংগঠন। মূলত, পেন কিলার বা ব্যথার ওষুধ ও অ্যান্টিবায়োটিক রয়েছে এই ধরনের ওষুধের বিভাগে। সরকারের মতে, এই ওষুধগুলিই লাগামছাড়া ভাবে খেয়ে কিডনি নষ্ট করছে আম আদমি। তাই ওষুধের দোকানদাররা যেন এই ধরনের ওষুধ প্রেসক্রিপশন ছাড়া না খাওয়ার মত দেন, সেদিকে নজর দিতে বলা হয়েছে সরকারের তরফে।
কেন্দ্রীয় সরকার ঠিক কী বলেছে ?
নন স্টেরয়েডাল অ্য়ান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগস (NSAIDs) নিয়েই মূল আপত্তি তুলেছে সরকার। এগুলি ড্রাগ স্ট্যান্ডার্ডের H ক্যাটেগরিতে পড়ে। যেখানে বেশরভাগ অ্য়ান্টিভায়োটিক H1 ক্যাটেগরির আওতায় আসে। সরকারি এই সার্কুলারে বলা হয়েছে, নতুন করে মেডিসিন নিয়ে কোনও নিষেধাজ্ঞা জারি করছে না সরকার। ১৯৪৫ সালের ড্রাগ রুলস মেনেই রিটেল বা এই ধরনের মেডিসিনের খুচরো বিক্রিতে প্রেসক্রিপশন আবশ্যিক বলা হয়েছে। 

কোথায় তৈরি হচ্ছে ঝুঁকি ?
সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন (CDSCO) জানিয়েছে, NSAIDs-এর মতো মেডিসিন ব্যবহারের ফলে আগে থেকেই যাদের কিডনির রোগ রয়েছে তারা ক্ষতিগ্রস্ত হবেন। তাই এই ধরনের ওষুধ নেওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। এ ছাড়াও দীর্ঘ সময় ধরে এই ওষুধ খেলে যে বড় সমস্যা হতে পারে, সেই বিষয়ে সতর্ক করেছে CDSCO । 

সরকারের তরফে বলা হয়েছে, NSAIDs-এর মতো মেডিসিন দেওয়ার আগে ডাক্তাররা যেন রোগীর আগের হেলথ কন্ডিশন, বয়স,কো মর্বিডিটিস (কতগুলি রোগ একসঙ্গে শরীরে রয়েছে) দেখে নেয়। সেই ক্ষেত্রে রোগীকে যেন, সবথেকে কম পরিমাণের কম সময়ের ডোজ দেওয়া হয়। যাতে কিডনি রোগের ঝুঁকি থাকা রোগীরা এই অসুধ খেয়ে আরও অসুস্থ না হয়ে পড়েন।  

Post a Comment

Previous Post Next Post